ভিমরুলের কামড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই শিশু হলো– উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের (৮) এবং জসিম উদ্দিনের ছেলে নূর নবী (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোঁপের কাছে খেলা করছিল। এ সময় ভিমরুল উড়ে এসে তাদের কামড় দেয়। পরে পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকালে নূর নবীর মৃত্যু হয়।

এদিকে একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবাসহ পরিবারের লোকজন তাদের আদরের দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, ‘জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম