নাশকতার মামলায় জামায়াতের ২৮ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

নাশকতার মামলায় নীলফামারীর ডোমারের তিনটি ইউনিয়নের জামায়াতের আমিরসহ ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার ৩০ জন চার্জশিটভুক্ত পলাতক আসামির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২৮ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউর (পিপি) অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৩০ জন আসামির মধ্যে জামায়াতকর্মী আশিকুর রহমান ও ইনছান আলীকে শারীরিক অসুস্থতার কারণে আদালত জামিন দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ডোমার উপজেলা সদর ইউনিয়ন, জোড়াবাড়ি ইউনিয়ন এবং পাঙ্গা মটকপুর ইউনিয়নের জামায়াতের আমির যথাক্রমে আব্দুল কুদ্দুস, লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে নাশকতা করা হয়।

ঘটনার দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) ৬(২) ধারায় ডোমার থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে নাম উল্লেখ করে ২২ জনসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে একই বছরের ৮ ডিসেম্বর আদালতে ৭৯ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ৩০ জন আসামি গ্রেফতার হয়ে ছয় মাস কারাবাসের পর আদালত কর্তৃক জামিন পান।

উল্লেখ্য, পলাতক ৪৯ জন আসামির মধ্যে সোমবার ৩০ জন আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন আবেদন করলে আদালত অসুস্থতাজনিত কারণে দুই জনকে জামিন ও বাকি ২৮ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এই মামলায় এখনও ২১ জন আসামি পলাতক রয়েছেন বলে জানান পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম