নাসির-অমির বিরুদ্ধে পরীমণির মামলা: যা আছে চার্জশিটে

সাভার প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫

সাভার মডেল থানায় পরিমণির দায়ের করা মামলার তদন্তে অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশ। ওই মামলার চার্জশিটে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগ করা হয়। চার্জশিটে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ শহিদুল আলম নামে পলাতক অপর এক আসামির নাম উল্লেখ করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক, তদন্ত) কামাল হোসেন এই চার্জশিট দাখিল করেন।

এর আগে গত ১৪ জুন পরিমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুই মাস ২৩ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হলো।

থানা পুলিশ ও চার্জশিট সূত্র জানায়, ৮ জুন রাতে বিরুলিয়ার বোটক্লাবে এজাহারের প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ এবং ৩ নম্বর আসামি শহিদুল আলম (৫০) বাদী পরিমণিকে গালিগালাজ করে অশালীন আচরণ করেন। এরপর তাকে মারপিট করা হয়। মামলার তিন নম্বর আসামি অমি কৌশলে পরিমণিকে বোট ক্লাবে নিয়ে আসেন। আসামিরা যৌন হয়রানি করলে বাদী ক্ষিপ্ত হলে তাকে মারধর করে বিভিন্ন হুমকি দেওয়া হয়। এতে নারী ও শিশু নির্যাতন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘পরিমণির মামলার দুই আসামি জামিনে রয়েছেন। অপর আসামি শহিদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট চাওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক