যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

সাভার প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৯:৩২আপডেট : ১৪ জুন ২০২৫, ১৯:৩২

সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে লতা আক্তার নামের (২১) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে হেমায়েতপুর এলাকার তেঁতুলঝড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিহতের শ্বশুরকে আটক করে পিটুনি দিতে গেলে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহতের স্বামী সেলিম পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত লতা আক্তার স্বামীর সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে সেলিমের সঙ্গে লতার বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর যৌতুকের টাকার জন‍্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাদের মধ‍্যে প্রায় ঝগড়া হতো। শনিবার বিকালে যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালান। পরে শ্বাসরোধে হত‍্যা করা হয়।

লতা আক্তারের ভগ্নিপতি বলেন, খবর পেয়ে লতার ঘরে গিয়ে দেখি লাশ পড়ে আছে। শরীরে কাপড় ছিল না, গলায় আঘাতের চিহ্ন। এক হাত দেখে মনে হয়েছে ভাঙা। তার শ্বশুরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস বলেন, ‌‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যৌতুকের টাকার জন‍্য মারধরের পর শ্বাসরোধে হত‍্যা করা হয়েছে। এ ঘটনায় লতার শ্বশুর মাসুদকে আটক করা হয়েছে। স্বামীকেও আটকের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী