নৌকা থেকে যমুনায় পড়ে দুই নারীর মৃত্যু, নিখোঁজ ৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬

সিরাজগঞ্জে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন জামালপুরের ইসলামপুরের পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জের খুরমা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।

নিখোঁজরা হলেন দেওয়ানগঞ্জের খুরমা গ্রামের তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন মোল্লা বলেন, এনায়েতপুর খাজা ইউনুস আলী মাজারে ওরসের আয়োজন করা হয়। ওরসের প্যান্ডেল তৈরির জন্য জামালপুরের বিভিন্ন স্থান থেকে বাঁশ সংগ্রহ করা হয়েছিল। বাঁশ নিয়ে মাজারে আসছিলেন মুরিদরা।‌‌ তাদের বহন করা নৌকাটি এনায়েতপুর বাঁধ এলাকায় এলে উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাত জন নিখোঁজ হন। এদের মধ্যে স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলেও জানান পরিদর্শক জাকির হোসেন।

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী