ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাঁশপট্টি এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের হারুন আলী (২৬) এবং একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার রেণু বেগম (৫৩)। 

আহতরা হলেন– উপজেলার আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম ও আহমেদ আলী।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে সোনামসজিদ যাওয়ার পথে কানসাট বাঁশপট্টি এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশার দুই যাত্রী হারুন এবং রেণু বেগম ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের