শরীয়তপুরে আউশের বাম্পার ফলনে খুশি কৃষক

রাজিব হোসেন রাজন, শরীয়তপুর
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

শরীয়তপুরে আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে আউশ কাটা ও মাড়াই উৎসব। ভালো ফলনের পাশাপাশি এ ধানের দাম বেশি পেয়ে খুশি কৃষকরা। জানা গেছে, গত বছর ফলন ভালো হওয়ায় এবং আশানুরূপ দাম পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশের আবাদ করেছেন কৃষকরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১২ হাজার ৫০৫ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে জেলায় মোট ১৩ হাজার ৮৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮৩ হেক্টর বেশি। চাষ করা জমিতে ২৭ হাজার ৫৮৮ হাজার মেট্রিক টনের বেশি চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চাষি সেকান্দর সরদার বলেন, ‘কৃষি অফিস থেকে বিনা ধান-১৯-এর একটি প্রদর্শনী করা হয়। সেখান থেকে ওই ধানের নতুন আমি বীজ সংগ্রহে রেখেছি। অনেকেই আমার কাছ থেকে বীজ কিনে নিচ্ছেন। আমার এক বিঘা জমিতে কাঁচা ২২ মণ ধান হয়েছে।  বাবুই পাখি কিছু খেয়ে ফেলেছে, না হলে আরও বেশি হতো। আমরা এই জাত পেয়ে খুশি।’

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর এলাকার কৃষক নুর ইসলাম বলেন, ‘আগে ফলন খুবই কম হওয়ায় কৃষকরা আউশ ধান চাষ করতে আগ্রহ হারাচ্ছিলেন। চলতি মৌসুমে আউশের বাম্পার ফলন হওয়ায় তারা ভীষণ উৎসাহিত হয়েছেন। যদিও চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আউশের আবাদে মনোযোগী হন চাষিরা।’

আরেক কৃষক সাত্তার মোল্লা বলেন, ‘বোরো ধান কাটার সঙ্গে সঙ্গেই কৃষকরা আউশ রোপণ করেন। মাত্র ১০০ দিনেই আউশ ধান কৃষকদের ঘরে আসে। ধান কাটার সঙ্গে সঙ্গেই একই জমিতে কেউ চলতি আমনের চারা রোপণ করেছেন।’

জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জামাল হোসেন বলেন, ‘সরকার বৃষ্টিনির্ভর আউশ উৎপাদনের চিন্তা করছে। যাতে গ্রাউন্ড ওয়াটার হার্ভেস্ট কম হয়, সেই সঙ্গে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। সেই লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিয়ে আউশ উৎপাদনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্যে স্থানীয় জাতের বদলে আধুনিক উফসী যেমন ব্রিধান ৮২,  ব্রিধান ৮৫ এবং বিনাধান ১৯-এর মতো জাত নিয়ে এসেছি, যার গড় ফলন পাঁচ টনের মতো। বর্তমানে আউশ উৎপাদন বাড়াতে জাজিরাতে এক হাজার ৩৯০ জনকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে।’

ভেদরগঞ্জ উপজেলার কৃষি অফিসার ফাতেমা ইসলাম বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঠ দিবস, উঠান বৈঠক, প্রশিক্ষণসহ বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছি। এজন্য সেচনির্ভর বোরো আবাদের পর তারা বৃষ্টির পানিতে আউশ চাষ করেছেন। ফলে আউশের ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের দাম বেশি থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম রসুল জানান, ইতোমধ্যেই জেলায় ৬০ শতাংশ জমির আউশ ধান কাটা শেষ হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের