সাবেক প্রধান শিক্ষককে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

রাজশাহী নগরীতে মায়া রাণী ঘোষ (৬৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক প্রধান শিক্ষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি রাজশাহী নগরীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্কুল সংলগ্ন নগরীর কুমারপাড়া ঘোষপাড়া মহল্লার বাসিন্দা মায়া রাণী অবিবাহিত ছিলেন। তিনি ২০১০ সালে চাকরি থেকে অবসর নেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, মায়া রাণী বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে বৃদ্ধা গৃহকর্মী হেনা ঘোষ বাড়িতে এসে তাকে চা বানিয়ে দিয়ে যান। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মায়া রাণীর পালিত মেয়ে পুতুল ঘোষ শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে আসেন। এ সময় একটি ঘরের মেঝেতে মায়া রাণীর লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

ওসি জানান, স্বর্ণালঙ্কারের পাশাপাশি মায়া রাণীর মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এসব নিয়ে যাওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম