সাবেক প্রধান শিক্ষককে হত্যার আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

রাজশাহীতে নিজ বাড়িতে সাবেক প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষকে (৬৮) হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। তার কাছ থেকে মায়া রাণীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম মিলন শেখ (৪০)। নগরীর ফুদকিপাড়া এলাকায় তার বাড়ি। তার বাবার নাম কালু শেখ। মঙ্গলবার দিবাগত রাতেই তাকে গ্রেফতার করা হয়।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মায়া রাণীকে হত্যা করে তার গলার চেইন, হাতের বালা ও কানের দুল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মিলন। এ জন্য কয়েকদিন থেকেই তিনি বাড়ি ভাড়া নেওয়ার নাম করে মায়ার বাড়ি যান। মঙ্গলবারও তিনি সেখানে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মিলন তাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যান।

ওসি জানান, ঘটনার পর থেকেই এর সঙ্গে জড়িত ব্যক্তিকে খুঁজতে কাজ করছিল পুলিশ। মঙ্গলবার রাতেই মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এছাড়া একটি মার্কেটের ছাদে তার দেখানো জায়গা থেকে মায়া রাণীর মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। মিলনকে মায়া রাণী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার সকালে নগরীর কুমারপাড়া ঘোষপাড়া মহল্লার নিজ বাড়িতে শ্বাসরোধ করে মায়া রাণী ঘোষকে হত্যা করা হয়। স্বামী-সন্তানহীন মায়া টিনশেডের নিজের বাড়িতে একাই থাকতেন। তিনি নগরীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ