বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

বেনাপোল প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ২৩:০০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩:০০

যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শার্শা ও বেনাপোলে দায়িত্বরত এনএসআইয়ের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এসব কসমেটিক উদ্ধার করা হয়।

মো. ফরহাদ হোসেন বলেন, ‘ভারতীয় পাসপোর্টযাত্রী জামিনুর মণ্ডল ও আনন্দ শীল ভারত থেকে বাংলাদেশে আসার পর তাদের ব্যাগ চেকপোস্টে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের ব্যাগ থেকে ১৩৫ কেজি যৌন উত্তেজক তেল অলিভ আর্ট, ১৪২ কেজি নিভিয়া ক্রিম, ১০৬ কেজি ফেস ওয়াশ, ১৮৩ কেজি চকলেট ও ১০৪ কেজি শনপাপড়ি উদ্ধার করা হয়।’

উদ্ধার মালামালগুলো কাস্টমস কর্মকর্তা সোহেল রানা জব্দ করে কাস্টমস গোডাউনে পাঠান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম