কোস্ট গার্ডের ট্রলারে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৮:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:০৩

বরিশালের হিজলা উপজেলার দক্ষিণ বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের ট্রলারে জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে ওই হামলায় কোস্ট গার্ডের ট্যাগ অফিসার এবং ট্রলার মাঝি আহত হন।

এ ঘটনার পর কোস্ট গার্ড সদস্যরা ওই গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে নির্বিচারে নারী-পুরুষদের লাঠিপেটা করেন বলে পাল্টা অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তঃসত্ত্বা গৃহবধূ ফারজানা বেগম, বাচ্চু ঘরামি ও মাহবুব বাঘাসহ কয়েকজন আহত হন।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের সহায়তায় কোস্ট গার্ডের দুটি দল পৃথক ট্রলার নিয়ে অভিযানে বের হয়। মেঘনা নদীর দক্ষিণ বাউশিয়া অতিক্রমকালে নদীর তীর থেকে কোস্টগার্ডের ট্রলারে আকস্মিক ইটপাটকেল ও বাঁশের খণ্ড নিক্ষেপ করেন জেলেরা। এতে অভিযানের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম এবং মাঝি মো. সোলায়মান আহত হন।’

হিজলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ঝন্টু হাওলাদার বলেন, ‘ঘটনার সময় তিনি হিজলা বাজারে ছিলেন। কোস্ট গার্ডের সদস্যরা মোবাইল ফোনে তাকে ঘটনাস্থলে ডেকে নেন। তারা চলে যাওয়ার পর গ্রামের লোকজন কোস্টগার্ডের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ করেন।’

অভিযোগ অস্বীকার করে হিজলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার হামিদুল হক বলেন, ‘কোস্ট গার্ডের ট্রলারটি বাউশিয়া ঘাটে নোঙর করার সময় তীর থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। আত্মরক্ষায় কোস্টগার্ড সদস্যরা ট্রলারের ছাউনির নিচে আশ্রয় নেন। হামলায় ট্যাগ কর্মকর্তা ও ট্রলার মাঝি আহত হন। গ্রামবাসীকে লাঠিপেটা করার অভিযোগ সঠিক নয়।’ 

এ ব্যাপারে হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, কোস্টগার্ডের ট্রলারে হামলার খবর শুনেছেন। গ্রামবাসীকে লাঠিপেটার ঘটনার বিষয়ে তার জানা নেই। এ ঘটনায় কারও পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম