স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৮:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:১৫

নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। ওই নারীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছে নিহতের পরিবার। শনিবার উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক মুদি ব্যবসায়ী। আটক নারীর নাম সালমা বেগম।

নিহতের বাবা হামেদ আলী বলেন, ‘নিহত রাজ্জাক এক ছেলে ও এক মেয়ের বাবা। ছেলেমেয়েরা পড়ালেখা করে। বেশ কিছুদিন থেকে মোমিনপুর বাজারের আসামপাড়ার তুলা নামে এক ব্যক্তির ছেলে অবিবাহিত আহমদ আলীর সঙ্গে সালমার প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানার পর রাজ্জাকের সঙ্গে সালমার মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে তারা পৃথক ঘরে থাকতো। শুক্রবার রাত ১১টার দিকে রাজ্জাক তার ঘরে ঘুমিয়েছিল, সকালে তার মৃত্যুর কথা প্রচার করে সালমা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।’ হামেদ আলীর দাবি, প্রেমের জেরে আব্দুর রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করেছে সালমা।

ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সালমাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম