বাসা থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২০:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:৪৫

নারায়ণগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৮টায় ফতুল্লার নয়াবাজার মসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন ফতুল্লার নবীনগরের শাহ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

সুজনের স্ত্রী মর্জিনা বেগম জানান, হত্যার ঘটনার আধঘণ্টা আগেই অজ্ঞাত ব্যক্তিরা তাকে মোবাইল ফোনে কল করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে লাশ ফেলে যায়। সুজন কাজ করতেন বিসিকের একটি পোশাক কারখানায়। জটিল রোগে অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার হয়। সুস্থ হওয়ার পর চাকরি ছেড়ে ভাড়ায় ইজিবাইক চালানো শুরু করেন তিনি।

ফতুল্লা মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে সুজনকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান