পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার আজ থেকেই কার্যকর

হিলি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৫:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:০৭

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ইতোমধ্যে সেই নির্দেশনা দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে এসে পৌঁছেছে। এই নির্দেশনা রবিবার (১৭ অক্টোবর) থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পর গত ১৫ অক্টোবর দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান পাঁচ শতাংশ শুল্কহার প্রত্যাহার করে নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন শুল্কহার কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। 

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে আমদানি শুল্ক কাস্টমস ডিউটি (সিডি) পাঁচ ভাগ ছিল সেটি শূন্য করে এসআরও (প্রজ্ঞাপন ) জারি করেছে এনবিআর। সেই এসআরও ইতোমধ্যে হিলি স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছেছে। একই সঙ্গে কাস্টমসের যে সার্ভার রয়েছে তাতেও সেটা সংযুক্ত করা হয়েছে। এখন থেকে যে আমদানি শুল্ক ছিল সেটা আর ব্যবসায়ীদের দিতে হবে না। তবে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে পাঁচ ভাগ (আরডি) রেগুলেটরি ডিউটি ছিল সেটা এখনও রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী