কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৬:০১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬:১৯

জামালপুরের সরিষাবাড়িতে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪। রবিবার সন্ধ্যায় উপজেলার শ্যামেরপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে আফতাব উদ্দিন এবং বাউশি গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।

গ্রেফতার দুই জন র‌্যাব জানায়, রবিবার সন্ধ্যার দিকে জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করা হয়। উদ্ধার কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা। 

আশিক উজ্জামান জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম