অনুমোদনহীন শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য ধ্বংস, ডিলারকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ২১:৪৬আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৪৬

পঞ্চগড়ে জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে অনুমোদনহীন শিশুখাদ্য, নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে শহরের কাঁচাবাজার এলাকার ডিলার রবিউল ইসলামের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এস এম শরিফ আফজাল, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডিলার রবিউল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিউল দেশের বিভিন্ন বিখ্যাত খাদ্যপণ্যের মোড়কের আদলে জুসের বোতল, নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, মশার কয়েল, চিনিগুঁড়া চাউলের প্যাকেট, ডিটারজেন্ট, টেস্টি স্যালাইন প্যাকেট ও বোতলজাত করছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেইসব অনুমোদনহীন, নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ পণ্য বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা প্রশাসনের টাস্কফোর্স এসব অবৈধ পণ্যের মজুত ও বিক্রির অভিযোগে পরিচালনা করে। এ সময় টাস্কফোর্স সদস্যরা সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল ও অননুমোদিত পণ্য জব্দ করেন। 

পরে টাস্কফোর্স রোলার গাড়ি দিয়ে এসব মালামাল ধ্বংস করে। এসব পণ্য রাখার দায়ে রবিউলকে জরিমানাএবং এসব পণ্য যাতে আর মজুত ও বিক্রির ব্যাপারে তাকে সতর্ক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি