টাকা নিয়ে বিদেশ না পাঠানোয় হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২১:৫৭

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে টাকা নিয়ে বিদেশ না পাঠানোর জেরে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে নাজিরপুর কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান শওকত রানা ও গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহত আবুল কাসেম (৪০) ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সায়েদ আলী মোল্লার ছেলে। হত্যায় অভিযুক্ত কেনান একই ইউনিয়নের গোপীনাথপুর জোলারকান্দি এলাকার রজব আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান শওকত রানা প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট পরিবার সূত্রে বলেন, আবুল কাসেম মানুষদের বিদেশ পাঠানোর দালালি করতেন। বিষয়টি জানার পর কেনান বিদেশ যাওয়ার জন্য তাকে টাকা দেন। কিন্তু তাকে বিদেশ পাঠাননি কাসেম। টাকাও ফেরত দেননি। এ নিয়ে দীর্ঘদিন থেকে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার পৌনে ১০টার দিকে কাসেম নাজিরপুর কলেজ গেটে পৌঁছলে কেনান তার পথরোধ করে। এক পর্যায়ে তর্কাতর্কির জেরে কেনান কাসেমকে লোহার রড দিয়ে পেটায়। পরে হাতে থাকা ড্যাগার দিয়ে উপর্যুপরি সাগ-আটটি আঘাত করে। স্থানীয় লোকজন কাসেমকে নাটোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, টাকা লেনদেনের ঘটনায় কাসেমকে হত্যার বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত মামলা বা কাউকে আটক করা হয়নি। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম