সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাটে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৮:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৫০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ার আদনান টাওয়ারের চারতলার ফ্ল্যাট বাসার আগুনে দগ্ধ আরেক পোশাক শ্রমিক পারভেজ (২৮) মারা গেছেন। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পারভেজের শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। এ নিয়ে এই ঘটনায় দুই জনের মৃত্যু হলো। গত শুক্রবার সকালে দগ্ধ অবস্থায় একই হাসপাতালে মামুন (২৭) মারা যান। এ ছাড়া জীবন (২০) নামে আরও এক শ্রমিক দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আদনান টাওয়ারের চার তলার ফ্ল্যাটে বিদ্যুতের সুইচ অন করতে গেলে আকস্মিকভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। আগুনে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেল কারখানার তিন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম