মোটরসাইকেল থেকে ফেলে কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ০৮:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:১১

বগুড়ায় মোহন (২২) নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতের পর সোমবার মধ্যরাতে মোহন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত মোহন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা কানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। সোমবার রাতে বন্ধু বাপ্পী ও লিখনের সঙ্গে মোহন দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তিনি বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ফুলতলার বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তারা শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তিন জনকে লাঠিপেটা করে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়। দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোহনের কোমরের নিচে, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত মোহনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই শামীম জানান, মোহনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আহত দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ জানাতে ও ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের