ট্রলি উল্টে এক ব্যক্তি নিহত

মাদারীপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলির চাপায় রুবেল আকন (২৫) নামে ওই ট্রলির মালিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে কালকিনি সদরের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিকারমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রুবেল আকন পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে রুবেল নিজের ট্রলিতে করে বালু নিয়ে কালকিনি সদর থেকে শিকারমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। কালকিনি বড় ব্রিজের পূর্ব পাশে গেলে ট্রলিটি উল্টে যায়। এ সময় রুবেল ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম