চিকিৎসার পর বন বিভাগ কার্যালয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুনটি

পঞ্চগড় প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১০:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৪৮

পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের চারমাইল এলাকায় ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন। স্থানীয়রা শকুনটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। চিকিৎসা শেষে সেটিকে বন বিভাগ কার্যালয়ে রাখা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকালে ঢিলের আঘাতে আহত অবস্থায় ওই এলাকার পুকুর থেকে শকুনটিকে ধরেন স্থানীয়রা। এদিকে শকুন ধরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ভিড় করেন।

পঞ্চগড় সদরের ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমান জানান, শকুনটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় এবং বন বিভাগের পঞ্চগড় সদর বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, একটি আহত শকুন ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর সেটি মোটামুটি সুস্থ রয়েছে। শকুনটি ভারত থেকে এসেছে এবং আমাদের দেশে বিলুপ্তপ্রায়। শকুনটির ওজন আনুমানিক ১১ থেকে ১২ কেজি হবে।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান