খুলনায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

খুলনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:১০

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা মামলার আ‌বেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি শেষে বিচারক কণিকা বিশ্বাস মামলাটি খারিজ করে দেন।

মামলাটি পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বাদী হয়ে গত রবিবার এ আবেদন করেছিলেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী বলেন, ‘মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন ডা. মুরাদ হাসান। আর সেই বক্তব্য ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেন মহিউদ্দিন হেলাল। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বাদী মামলা দায়ের করেছিলেন।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের