‘স্কুলছাত্রীকে ধর্ষণের পর লাশ গুমের হুমকি দেয় আশিক’

কক্সবাজার প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ১৩:৩৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩

কক্সবাজার শহরে স্কুলছাত্রীকে দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিকসহ (২৭) তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক জানিয়েছে, মামলা করলে স্কুলছাত্রীকে আবারও ধর্ষণ করে মেরে লাশ গুমের হুমকি দিয়েছিল।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীকে হুমকি দেওয়ার বিষয়টি জানায়।

আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করে র‌্যাব

এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পৃথক স্থানে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কামরুল এবং হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আশিক। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় আশিক ও তার সহযোগী। হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। 

গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার জনসহ ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে