রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার বেড়েছে

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩:৩৯

রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় বোর্ড থেকে ফল প্রকাশ করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৬ হাজার ৩১৪ জন। তাদের মধ্যে এক লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষায় পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৯৭০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই হাজার ৬৬৭টি। এর মধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার পাসের হার বেড়েছে। ২০২০ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেয়েদের পাসের হার ৯৫ দশমিট ৪৬ এবং ছেলেদের হার ৯৪ দশমিক শূন্য ৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন এবং ১২ হাজার ৯৭০ জন ছাত্র।

তিনি জানান, গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ছিল ৯১ দশমিক ৪৫ এবং ছাত্রদের ৮৯ দশমিক ৩৭ শতাংশ।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভালো ফলাফল হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম