পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৩

নাটোরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত দলটির ৩১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠায় এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করে আদেশ দেয়।

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। ওই সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ওসি ও সাংবাদিকসহ অনেকে আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করে।

মামলার পর গত ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০ জন নেতাকর্মী  জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিলে আদালত ওই আদেশ দে।

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের