সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুলাই ২০২৫, ১৭:১৬আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭:৩১

ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে বাড়ির পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (৬ জুলাই) আনুমানিক ভোর ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে পুলিশ বাড়ির আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে আমজাদ ঘরের ভেতর থেকে বের হয়ে বাইরে যান। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

প্রায় ঘণ্টা খানেক পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘আমজাদের নামে একটি চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। সে কারণে তাকে ধরতে আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারি তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ভয়ে পালাতে গিয়ে তিনি স্ট্রোক করেছেন।’

ওসি আরও বলেন, ‘আমজাদের পরিবার যদি চায় আমরা বিষয়টি আমলে নিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠাতে পারি।’ আমজাদ আগেও একটি মামলায় জেল খেটে বের হয়েছেন বলে জানান তিনি।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম