যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর কনাকে মাগুরায় সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৩

বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্র সফর করা মাহমুদা কনাকে সংবর্ধনা দিয়েছে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি। মঙ্গলবার (৪ জানুয়ারি) মাগুরা তিন নম্বর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কনা দেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করেছেন। সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে কনা সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। তার এ অর্জনে শুধু কণ্ঠবীথি নয়, সমগ্র মাগুরাবাসী আজ গর্বিত।’

এ সময় কনা যুক্তরাষ্ট্রে তার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এ ক্ষেত্রে তার জীবনে কণ্ঠবীথির অবদান উল্লেখ করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খান রকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রমিমসহ অন্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক মাজহারুল হক লিপু।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তিতে মাগুরার মেয়ে মাহমুদা কনা বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে দেশটি সফর করে গত ১০ ডিসেম্বর দেশে ফেরেন।

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী