শিশু ধর্ষণের দায়ে শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৬:৫১আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৭:৩১

জামালপুরের দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণের অপরাধে শিশু শিক্ষালয়ের শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪২)। তিনি ওই উপজেলার ভাঙ্গারগ্রাম এলাকার শুক্কুর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছোট মেয়ে স্বপ্না বেগম ও তার স্বামী শামসুদ্দিন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তাদের পাঁচ বছর বয়সী সন্তান হামজা শেখ নানি ছকিনা বেগমের কাছে থাকতো। শিশু হামজা শেখকে পার্শ্ববর্তী ভাঙ্গারগ্রাম জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু শিক্ষালয়ে ভর্তি করা হয়। ২০১৯ সালের ২ অক্টোবর সকালে শিক্ষালয়ের শিক্ষক মনিরুল ইসলাম সব ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে হামজাকে মসজিদের ভেতর ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে গেলে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরের দিন তার নানি বাদী হয়ে মনিরুলকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার রায়ে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় আসামিকে এ দণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম।

/এমএএ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী