ট্রলারডুবির তিন দিনে ৪ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১০

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৩

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার জেলেদের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের দুবলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার তৃতীয় দিনে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

পূর্ব বনবিভাগের দুবলা শুঁটকিপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, এ নিয়ে এখন পর্যন্ত চার জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দশ জেলে। এ ছাড়া সাগরে নিমজ্জিত সাতটি ট্রলারের সন্ধান মেলেনি এখনও।

সর্বশেষ উদ্ধার জেলের নাম আনোয়ার হোসেন বাদল। তিনি বাগেরহাটের কচুয়ার সৈয়দ আলী হাওলাদারের ছেলে। এর আগে দুপুরে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে ওঠা এক জেলের লাশ উদ্ধার করেন সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা।

শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে আঠারোটি ট্রলার ডুবে যায় এবং ১৪ জেলে নিখোঁজ হন।

 

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি