নাটোর আ.লীগের সভাপতি কুদ্দুস, সাধারণ সম্পাদক রমজান

নাটোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২

নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে দ্বিতীয় অধিবেশনের শুরুতে এই ঘোষণা দেওয়া হয়।

অধিবেশনের আগে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা প্রত্যাহার করে নেন সদর আসনের সংসদ সদস্য ও সাবেক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

দ্বিতীয় অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এরপরই শফিকুল ইসলাম শিমুল জানান, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় তিনি স্বেচ্ছায় সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন।

এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জানান, সব প্রার্থীর সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছর তারা নিজ দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের