ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সম্মেলন পণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন– বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। পুলিশ সম্মেলনস্থলে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে কার্যালয় ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। এর পরেও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই।

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী