কটূক্তির প্রতিবাদ করায় শিশুকে হত্যা

খুলনা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৩

খুলনায় দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভকে ‘হিজড়া’ বলে কটুক্তি করতো একই এলাকার সজল ব্যাপারী। এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হলো শিশুটি। দায় স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সজল। জবানবন্দি রেকর্ড করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। পরে কারাগারে পাঠানো হয় তাকে।

সজল নগরীর ময়লাপোতা মুনসুর খাঁর বাড়ির ভাড়াটিয়া নুর মোহাম্মদের ছেলে। মামলায় সজলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। তাদের তিনজনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাস জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে শুভ এলাকার একটি হোটেলে নাস্তা করে। পরে স্থানীয় বালুর মাঠের দিকে খেলতে যায়। ওই সময় সজল ব্যাপারী শুভকে হিজড়া বলে ডাক দিলে প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শিশু শুভকে হত্যা সজল। 

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এ ঘটনায় নিহত শুভর মা তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত সজলকেও আটক করা হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন,স্কুলছাত্র শুভ হাওলাদারকে হত্যার বিশ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. সজল ব্যাপারীকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে শুভর মা ঝুমুর বেগম অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ডিসেম্বরে নাশকতার শঙ্কায় সতর্কতা, ৪ পুলিশ সদস্য গ্রেফতার
ডিসেম্বরে নাশকতার শঙ্কায় সতর্কতা, ৪ পুলিশ সদস্য গ্রেফতার
‘তারেক রহমানের বক্তব্য ১০ বছর প্রচার না করা নিয়ে সাংবাদিকদের আত্মসমালোচনা কোথায়’
‘তারেক রহমানের বক্তব্য ১০ বছর প্রচার না করা নিয়ে সাংবাদিকদের আত্মসমালোচনা কোথায়’
প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী
প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন