বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জের পোশাক কারখানা থেকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭

বগুড়ায় নাবালিকাকে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিন ফকির (৩২) ধরা পড়েছেন। মঙ্গলবার রাতে তাকে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা থেকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে সদর থানায় হাজিরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান জানান, রবিন ফকির বগুড়া সদরের মানিকচক উত্তরপাড়ার আবদুল কাদের ফকিরের ছেলে। একই এলাকার এক ব্যক্তি তার নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে ২০১২ সালের ২ জানুয়ারি রবিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ ১০ বছর মামলা চলার পর আদালত গত ১৭ জানুয়ারি রবিন ফকিরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন।

তিনি আরও জানান, রবিন ফকিরের অবস্থান নিশ্চিত হওয়ার তার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহুরগাঁও এলাকায় একটি পোশাক কারখানা থেকে তাকে গ্রেফতার করে। রবিন পরিচয় গোপন করে দীর্ঘদিন পোশাক কারখানায় কাজ করছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম