চট্টগ্রামে ২১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৪৬

চট্টগ্রাম সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২

চট্টগ্রামে আরও ৪৬ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ২ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।

এর আগের দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২ দশমিক ৪২ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে করোনা শনাক্তের হার সহনীয় পর্যায়ে আছে। আরেকটু সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে শনাক্তের হার আরও কমানো সম্ভব। শনিবার শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে ৩২ জন নগরীর এবং ১৪ জন জেলার।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯১ হাজার ৮৯২ জন এবং জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৬৫ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের ৭৩৪ জন নগরীর এবং এর বাইরের ৬২৮ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী