নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো শিক্ষার্থীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১৬:৫৬আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:৫৬

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী ইজাজুল (২২)। এ ঘটনার তিন দিন পর তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রাম সংলগ্ন নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ইজাজুলের বন্ধু ইব্রাহিম খলিল জানান, ৩ মার্চ সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন ইজাজুল, ইব্রাহিম খলিল ও মাসুদ খান। তারা তিন জনই ঢাকার দক্ষিণখান হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে তিন বন্ধুসহ ওই এলাকার সাত-আট জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইজাজুল। নিখোঁজের পরপরই লোহালিয়া নদীতে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ইজাজুলকে উদ্ধারে অভিযান চালায়। রবিবার সকালে নদীতে তার লাশ ভেসে ওঠে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের