পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামিসহ গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ২০:০৪আপডেট : ১৫ মার্চ ২০২২, ২০:০৪

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত আসামিকে আবারও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার পাঁচ জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার জোড়গাছা বাজারে এ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জানে আলম পুলিশের ওপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জোড়গাছা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক (৬০), একই গ্রামের বাসিন্দা এবং জোড়গাছা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল রানা হামিদ (৩৮), ওমর আলী (৪৫), শাফি আলম (৩৫) ও সোহেল রানা (৩৮)।

পুলিশ জানায়, আবদুর রাজ্জাক একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জোড়গাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় পথে অন্য আসামিরা পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে আবদুর রাজ্জাককে ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য যান। অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর জোড়াগাছা এলাকা থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়। এ ছাড়া আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলায় জড়িত ইউপি সদস্য সোহেল রানা হামিদসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে