পদ্মার চরে দেখা দেওয়া চন্দ্রবোড়াকে পিটিয়ে মারলো গ্রামবাসী

ফরিদপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ২১:৩৩আপডেট : ১৬ মার্চ ২০২২, ২১:৩৬

ফরিদপুরের চরভদ্রাসনে ফসলি মাঠে একটি বিষধর চন্দ্রবোড়া সাপকে মেরে ফেলেছেন স্থানীয়রা। ফসলি মাঠে কাজ করতে গিয়ে সাপটিকে দেখে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর টেঁটাবিদ্ধ করে সাপটিকে হত্যা করা হয়।

বুধবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে পদ্মা নদী সংলগ্ন চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর এলাকায় সাপটিকে দেখা যায়। সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

জানা যায়, পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত আদেল শেখের ছেলে মোশারফ (৪৩) ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য মাঠে আসেন। ক্ষেতে পৌঁছামাত্র সাপের গোংরানি শুনে চিৎকার করে ওঠেন তিনি। এ সময় আশপাশের কৃষক ও এলাকাবাসী তার চিৎকার শুনে ছুটে এসে সাপটিকে হত্যা করেন।

চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ব্যাপারী বলেন, ‘কয়েক বছর আগে বর্ষা মৌসুমে পাহাড় অঞ্চল থেকে পদ্মা নদী দিয়ে পানির সঙ্গে চন্দ্রবোড়া প্রজাতির বিষধর সাপ এসে চরাঞ্চলে বংশবিস্তার করে। এই সাপের দংশনে এলাকার অনেক মানুষ মারা গেছে। এখনও চরাঞ্চল জুড়ে মাঝে মাঝে এই সাপ দেখা যায়। তাই এর দংশন থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি