নিজের পাতা ফাঁদে কৃষকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৩:২৭ আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩:৫৯

ঝালকাঠির নলছিটিতে কৃষক লিটনের ক্ষেতের ফসল দীর্ঘদিন যাবৎ নষ্ট করতো ইঁদুর। আর সেই ইঁদুর মারতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন লিটন তালুকদার (৩৭)। মঙ্গলবার সন্ধ্যায় ফাঁদে বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা পরীক্ষা করতে ক্ষেতের ভেতরে প্রবেশ করে তিনি। বিদ্যুতের লাইন চেক করতে গিয়ে নিজের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক লিটন।

ঘটনাটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে ঘটেছে। কৃষক লিটন ওই গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

নিজের পাতা ইঁদুরের ফাঁদে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার মোল্লাহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক মোতালেব হোসেন। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনও অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল করে লাশ কৃষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
যে ইঁদুর মারার বিষে নিভে গেলো একই পরিবারের চার প্রাণ
ইঁদুর খেয়েছে ২০০ কেজি গাঁজা, দাবি পুলিশের
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত