স্ত্রীকে বিয়ে করার ক্ষোভে বন্ধুকে হত্যা করে মারুফ: পুলিশ

মোংলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৫:১৬আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৭:৪০

বাগেরহাটের মোংলায় স্ত্রীকে ফুসলিয়ে সম্পর্ক করে বিয়ে করার কারণেই বন্ধু শাহিনকে হত্যা করেছেন মারুফ। গ্রেফতারের পর পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় হত্যা মামলার প্রধান আসামি মারুফকে উপস্থিত রেখে মোংলা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় শাহিনকে ছুরিকাঘাত করে হত্যা করেন মারুফ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম। ওই দিন সন্ধ্যায় খুলনার কয়রা থেকে মারুফকে আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বাগেরহাটের মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, ‘মারুফ ও শাহিন দুজন বন্ধু ছিলেন। বন্ধুত্বের সুযোগে মারুফের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেন বন্ধু শাহিন। মারুফ সেই কারণেই ক্ষোভে শাহিনকে খুন করেন।’

এদিকে, দুপুরেই মারুফকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানো হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম