চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৬:৪৭আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৬:৪৭

হবিগঞ্জের সদর উপজেলায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ তথ্য সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের তোরাব আলীর রান্নাঘর থেকে বাঁশের লাকড়ি ও খড় ঝড়ো বাতাসে উড়ে গিয়ে ভাতিজা নুর আলীর ঘরে পড়ে। এ নিয়ে চাচা-ভাতিজার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা নুর আলী উত্তেজিত হয়ে চাচা তোরাব আলীকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে সদর মডেল থানার ওসি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান