নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো বাবা-মেয়ের লাশ

জামালপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৪:১৭আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪:২১

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মণ্ডলের ছেলে সৌদি আরব প্রবাসী আব্দুল আজিজের (৩৫) সঙ্গে তার ভাই মো. আজহারের জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিরোধে আজিজের পরিবারের ওপর হামলা করা হয়। এর পর থেকে নিখোঁজ ছিলেন আব্দুল আজিজ ও তার পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাত। এ ঘটনায় আজিজের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরিষাবাড়ীর কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে নিখোঁজ বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজিজের ভাবি ও চাচাসহ চার জনকে আটক করেছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ওসি জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, একমাস আগে দেশে ফেরা আব্দুল আজিজের আগামী শুক্রবার পুনরায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ