বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১৭:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৭:১৯

বগুড়ার আদমদীঘিতে রান্নাঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হোসেন (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। শনিবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইড় গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার বিকালে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, রুবেল আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইড় গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি শনিবার রাতের খাবার শেষে বাড়ির রান্নাঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত বাঁ হাতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি জানান, কোনও অভিযোগ না থাকায় রুবেল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান