শাখা-সিঁদুর পরে মন্দিরে চুরি করতে এসে আটক সায়েদা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২১:৫০আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে বাসন্তী পূজা চলাকালে শাখা-সিঁদুর পরে সোনার চেইন চুরির অভিযোগে সায়েদা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছেন সেখানকার ভক্তরা। রবিবার (১০ এপ্রিল) দুপুরে মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আটকের পর প্রথমে ওই নারী নিজেকে সাথী রায় নামে পরিচয় দেন। পরে এলাকাবাসী ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান তার নাম সায়েদা বেগম। তার বাড়ি নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। তার স্বামীর নাম উসমান গনি। পরে তাকে এলাকার লোকজন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ছিল সনাতন হিন্দু সম্প্রদায়ের বাসন্তী মায়ের নবমী পূজা। পৌর এলাকার কান্দিপাড়ার রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়। বিকালে সায়েদাসহ একাধিক সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য শাখা-সিঁদুর পরে ওই মন্দিরে যান। সেখানে তারা একাধিক নারীর কাছ থেকে সোনার চেইন নিয়ে নেন। একপর্যায়ে ধরা পড়েন সায়েদা।

এ বিষয়ে সদর থানার ওসি জানান, ‘ওই নারীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’   

/এমএএ/
সম্পর্কিত
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ
সর্বশেষ খবর
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: পরিবেশমন্ত্রী
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা