ক্যানসার রোগী সেজে সাহায্যের আবেদন, পুলিশে দিলেন ডিসি

নোয়াখালী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৭:২২আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:২৫

নোয়াখালীর সমাজ সেবা অধিদফতরে ভুয়া সনদে ক্যানসার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক বাবা এবং ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে আটক দুই প্রতারককে সুধারাম মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

আটক দুজন হলেন– সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন এবং তার ছেলে ওমর ফারুক।

আটকের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘বাবা ও ছেলে ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগীর ৫০ হাজার টাকার অর্থ সহায়তার আবেদন করে। আমি আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি। আমার কাছে তারা সত্য গোপন করে। আমি কয়েকবার সতর্ক করার পরও তারা আমাকে বারবার ভুল বোঝায়। আমি শক্তভাবে কথা বলার পর তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করি।’

নোয়াখালী সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগী সেজে তারা টাকা আদায় করে। এমন প্রতারকের কারণে প্রকৃত রোগীরা অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতারক দুই জন থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী