বিকাশ এজেন্টকে হত্যা করে টাকা ছিনতাই

লালমনিরহাট প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ১৩:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩:০৮

লালমনিরহাটের কালীগঞ্জ চাপারহাট এলাকায় আনোয়ারুল ইসলাম আইয়ুব (৩৮) নামে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এজেন্টকে কুপিয়ে হত্যা করে ৬-৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার ব্যবসায়িক পার্টনার জাহাঙ্গীর আলম মুন্সির ছোট ভাই আল আমিনকে (২৭) পুলিশ আটক করেছে। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আইয়ুব কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।

নিহতের পরিবার ও কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের বিদেশি মার্কেটে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ, গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। এর পাশাপাশি স্থানীয় চাপারহাট এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির সঙ্গে পার্টনার হিসেবে ‘স্বচ্ছ সমবায় সমিতি’ নামে একটি এনজিও পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে দোকান বন্ধ করে সমিতির আর্থিক হিসাব-নিকাশ শেষ করে রাত আনুমানিক ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব। পথে চাপারহাট বত্রিশ হাজারী এলাকায় পাদু বৈরাগীর সমাধির কাছে পৌঁছালে তার পথ রোধ করে ছিনতাইকারীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ব্যাগে ও পকেটে থাকা টাকাপয়সা লুট করে নিয়ে যায় তারা।

নিহতের স্ত্রী মাহফুজা বেগম চামেলী বলেন, ‘কারমাইকেল কলেজ থেকে একসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করে আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হই। এখন আমার এবং দুই সন্তান স্বচ্ছ ও স্বপ্নের কী হবে? আইয়ুবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।’   

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ‘বিকাশ এজেন্ট আইয়ুবের ঘাড়ে ও গলায় দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে টাকাপয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।’

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখন লাশের ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আতিকুল ইসলাম ও লালমনিরহাট বি সার্কেলের সহকারী পুলিশ সুপার তাপস রায় স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম