তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল রক্তমাখা বঁটি

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ২৩:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২৩:৩৩

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের বাবুল খানের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আজিদা বেগম নেত্রকোনার কমলাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে। স্বামীকে নিয়ে ওই বাসায় থাকতেন এবং জৈনা বাজারের পাবনা হোটেলে রান্নার কাজ করতেন।

পাবনা হোটেলের মালিক দুলাল কুমার ঘোষ বলেন, ‘ছয় মাস ধরে আজিদা বেগম আমার হোটেলে কাজ করছেন। রান্নাবান্না ও ধোয়ামোছার কাজ করতেন। কখনও তার স্বামীকে দেখিনি।’

প্রতিবেশীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘৯ মাস আগে আজিদা বেগম স্বামীকে নিয়ে নগর হাওলা গ্রামের বাবুল খানের বাসা ভাড়া নেন। স্বামী নিয়মিত আসা যাওয়া করতেন। তবে স্বামীর পরিচয় জানাতে পারেননি প্রতিবেশীরা। বাড়ির মালিক বলেছেন, তার স্বামী মাওনা চৌরাস্তায় কাজ করতেন। শুক্রবার থেকে ঘর তালাবদ্ধ থাকায় কেউ খোঁজখবর নেয়নি। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বঁটি।’

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে শুক্রবার দিনের কোনও একসময় ওই বঁটি দিয়েই গৃহবধূকে গলা কেটে হত্যা করে ঘরের বাইরে তালা দিয়ে পালিয়ে গেছেন তার স্বামী। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান