বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৯৩০ পরিবার

বগুড়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ২১:০৭আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১:০৯

বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জমিসহ নতুন ঘর পেলো ভূমিহীন ৯৩০টি পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে বগুড়া সদর উপজেলা অডিটরিয়ামে ৬৯ জন উপকারভোগীর হাতে জমিসহ ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক জিয়াউল হক। এ ছাড়া অপর ১১ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সহযোগিতায় ঘর হস্তান্তর করেছেন।

বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, ১২ উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ১৮০, ধুনটে ১৫০, শিবগঞ্জে ৬৬, সোনাতলায় ৩৫, কাহালুতে ৫৪, শেরপুরে ১০০, গাবতলীতে ৬৫, বগুড়া সদরে ৬৯, শাজাহানপুরে ৩২, নন্দীগ্রামে ১২৮, আদমদীঘিতে ১৫ এবং দুপচাঁচিয়ায় ৩৬টি ভূমিহীন পরিবার এ ঘর পেয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের পরিচালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন– জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এলজিডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, ডালিয়া খাতুন রিক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ সময় ট্রি ওয়ার্ল্ড নার্সারির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চারটি করে গাছ উপহার দেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তানজিম তারবিয়াত নিতু।

এর আগে বগুড়া জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুই হাজার ৩০৯টি পরিবারকে ঘর দেওয়া হয়।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের