দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০, ভাঙচুর-লুটপাট

ফরিদপুর প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৬:৫৮আপডেট : ০৭ মে ২০২২, ১৭:১২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে দুই পক্ষের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ মে) সকাল থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে কয়েক ঘণ্টা আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে ৪০টি বাড়িঘর, দোকানে ব্যাপক ভাঙচুর, একটি পিকআপ গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় এসব বাড়ি ও দোকানে থাকা দামি মালামাল ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের দু দলের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় মতিয়ার রহমানের গ্রুপের সঙ্গে শাহজাহান শেখ ওরফে আমির হোসেন, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম (তোতা) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলেন– লুৎফর রহমান, কাটন শেখ, শাহ আলম, বাহাদুর রহমান, রিপন, সবুজ, মাদার খাঁ, আনোয়ার হাসান, জাহাঙ্গির, এমদাদ হাসান, টুটুল মাল্লা, জসিম মল্লা, চুনু সক, হৃদয় সক, সয়াদ আলম, ফুলজান খাতুন, চম্পা বগম, রিনা বগম, নাঈম শরীফ, সুজন মাল্লা, সানি মাল্লা, ইয়াছিন মাল্লা, ইব্রাহিম সক, কালু মুন্সি, হাবিদুল্লাহ মুন্সি, আসাদুল্লাহ মুন্সি।

সংঘর্ষ চলাকালে ভাঙ্গা বাজারের ব্যবসায়ী সুজন চাকলাদারের একটি পিকআপ ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রামের ৪০টি পরিবারের ঘরবাড়ি ব্যাপক ভাঙচুর করা হয়।

ওেসি আরও জানান, পরিবেশ শান্ত রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান