অটোচালককে হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি
১৭ মে ২০২২, ২২:০৪আপডেট : ১৭ মে ২০২২, ২২:০৭

নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকার অটোরিকশা চালক খোরশেদ আলম মিলনকে (৩২) হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ মে) দুপুরে পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতার চার জন হলো– নাটোরের লালপুরের ডাঙ্গাপাড়ার নাজমুল হোসেনের ছেলে সজীব হোসেন (১৯), একই এলাকার আরজ আলীর ছেলে রবিউল ইসলাম (২৩), সদর উপজেলার আসাদুল মিস্ত্রির ছেলে মেহেদী হাসান (২২) এবং সৈয়দ আহমেদের ছেলে সাগর আলী (৪০)।

পুলিশ সুপার জানান, ১৫ মে সন্ধ্যায় ওই অটোচালকের লাশ লালপুর উপজেলার কদুমচিলান এলাকার এক আখক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলার পর আসামিদের গ্রেফতারে মাঠে নামে জেলা পুলিশের ছয়টি দল।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৬ মে সকালে আসামি সজীবকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে জানায়, মেহেদী, রবিউল এবং অপর একজন মিলে ভিকটিমের ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভিকটিম মিলন আসামি সজীব ও রবিউলের পূর্ব পরিচিত। ঘটনার আগে গত ১৩ মে রাতে ওই অটোতে তারা বনপাড়া থেকে ২৫০ টাকা ভাড়ায় ঘাটচিলান গ্রামে যায়। সে সময় ইজিবাইকটি ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। পরিকল্পনামতো গত ১৪ মে রাত ১১টা ৩৬ মিনিটে আসামি রবিউল ফোন দিয়ে মিলনকে ডেকে নেয়। এরপর সজীব, মেহেদী, রবিউল ও অপর একজন ইজিবাইকে যাত্রীবেশে বনপাড়া থেকে রওনা হয়ে লালপুর থানার ঘাটচিলান গ্রামে যায়। সেখানে আখক্ষেতে মিলনকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতার সজীবের দেওয়া তথ্যে ১৬ মে রবিউল ও মেহেদীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর রবিউল ও মেহেদীর দেওয়া তথ্যে সাগর আলীর হেফাজত থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এসপি।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম