দিনাজপুরে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক

হিলি প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৩:৪১ আপডেট : ১৯ মে ২০২২, ১৩:৪১

দিনাজপুরের বিরামপুরে মিছিলের প্রস্তুতিকালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌরশহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে তিন জন হাকিমপুর উপজেলার এবং তিন জন নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন– নবাবগঞ্জ উপজেলার খুদাইপুর এলাকার আব্দুল হালিমের ছেলে রাফি (১৯), ছোট মহেষপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে নাজিম উদ্দিন (১৯), তপণঘাট এলাকার নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৩৫);কোকতাড়া গ্রামের দছির উদ্দিনের ছেলে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম (৪১),খাট্টাউছনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আজাহার আলী (৬৬), একই এলাকার মৃত হেজাব উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)।

বিরামপুর থানার ওসি বলেন, ‘আজ সকালে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে পৌরশহরের কলেজ বাজার এলাকায় জামায়াত ও শিবিরের বেশ কিছু নেতাকর্মী একত্র হয়ে নাশকতা করার পরিকল্পনা করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

/এমএএ/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বশেষ খবর
পাহাড়ের বুক চিরে রোমাঞ্চকর চালন্দা গিরিপথ
পাহাড়ের বুক চিরে রোমাঞ্চকর চালন্দা গিরিপথ
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় আজ ২ নম্বরে ঢাকা, শীর্ষে কুয়ালালামপুর
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় আজ ২ নম্বরে ঢাকা, শীর্ষে কুয়ালালামপুর
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
গ্যাস নেই? চুলা ছাড়াই সকালে ঝটপট নাশতা তৈরি করবেন যেভাবে 
গ্যাস নেই? চুলা ছাড়াই সকালে ঝটপট নাশতা তৈরি করবেন যেভাবে 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই